প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

নির্দিষ্টকরণ (সম্পূরক) (২০০৬-০৭ অর্থ বৎসর) আইন, ২০০৯

( ২০০৯ সনের ১ নং আইন )


২০০৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু সম্পূরক অর্থ মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন
      যেহেতু ২০০৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু সম্পূরক অর্থ মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
      সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
সংক্ষিপ্ত শিরোনাম
১। (১) এই আইন নির্দিষ্টকরণ (সম্পূরক) (২০০৬-০৭ অর্থ বৎসর) আইন, ২০০৯ নামে অভিহিত হইবে।
 
 
 
   (২) এই আইন ১৬ আষাঢ়, ১৪১৪ বঙ্গাব্দ মোতাবেক ৩০ জুন, ২০০৭ খ্রিস্টাব্দ তারিখ হইতে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs