মানিলন্ডারিং অপরাধ ও শাস্তি
৪। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, মানিলণ্ডারিং হইবে একটি অপরাধ।
(২) কোন ব্যক্তি মানিলণ্ডারিং অপরাধ করিলে বা মানিলণ্ডারিং অপরাধ সংঘটনের চেষ্টা, সহায়তা, বা ষড়যন্ত্র করিলে তিনি অন্যূন ৬ (ছয়) মাস এবং অনধিক ৭ (সাত) বৎসর কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত যে অপরাধের জন্য তিনি দোষী সাব্যস্ত হইয়াছেন সেই অপরাধের সহিত সম্পৃক্ত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হইবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs