প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ (২০০৮-২০০৯ অর্থ বৎসর) আইন, ২০০৯

( ২০০৯ সনের ১০ নং আইন )

ষষ্ঠ অধ্যায়

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর সংশোধন

১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৩৭ এর সংশোধন৷
৪৩৷ উক্ত আইনের ধারা ৩৭ এর -
 
 
(ক) উপ-ধারা (১) এর দফা (ঘ) এর পর নিম্নরূপ নূতন দফা (ঘঘ) সন্নিবেশিত হইবে, যথাঃ-
 
 
"(ঘঘ) উপ-ধারা (২) এর দফা (ঘ) তে উল্লিখিত নথিপত্র, ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্টার (ECR) বা কম্পিউটার সংরক্ষণে ব্যর্থ হন; অথবা";
 
 
(খ) উপ-ধারা (২) এর-
 
 
(অ) দফা (ঘ) এ তিনবার উল্লিখিত "নথিপত্র" শব্দটির পরিবর্তে সকল ক্ষেত্রে "নথিপত্র, ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ECR) বা কম্পিউটার " শব্দগুলি, কমা ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে;
 
 
(আ) দফা (চ) তে উল্লিখিত "নথিপত্র" শব্দটির পরিবর্তে "নথিপত্র, ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ECR) বা কম্পিউটার " শব্দগুলি, কমা এবং বন্ধনী প্রতিস্থাপিত হইবে৷

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs