পঞ্চম অধ্যায়
Income Tax Ordinance, 1984 (Ord. No. XXXVI of 1984) এর সংশোধন
আয়কর৷
৪০৷ (১) উপ-ধারা (৩) এর বিধানাবলী সাপেক্ষে, ২০০৮ সালের ১ জুলাই তারিখে আরদ্ধ কর বৎসরের জন্য কোন কর নির্ধারণের ক্ষেত্রে এই আইনের তফসিল-৩ এর নির্দিষ্ট কর হার অনুযায়ী আয়কর ধার্য হইবে৷
(২) যে সকল ক্ষেত্রে Income-tax Ordinance এর SECOND SCHEDULE (লটারী আয় সংক্রান্ত) প্রযোজ্য হইবে সে সকল ক্ষেত্রে আরোপণযোগ্য কর উক্ত SCHEDULE অনুসারেই ধার্য করা হইবে, কিন্তু করের হার নির্ধারণের ক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান প্রয়োগ করিতে হইবে৷
(৩) Income-tax Ordinance এর Chapter VII অনুসারে কর কর্তনের নিমিত্ত তফসিল-৩ এ (আয়কর হার সংক্রান্ত) বর্ণিত হার ২০০৮ সালের ১ জুলাই তারিখে আরদ্ধ এবং ২০০৯ সালের ৩০ জুন তারিখে সমাপ্য বৎসরের জন্য প্রযোজ্য হইবে৷
(৪) এই ধারায় এবং এই ধারার অধীন আরোপিত আয়কর হারের উদ্দেশ্যে ব্যবহৃত "মোট আয় (total income)" বলিতে
Income-tax Ordinance, 1984 এর বিধান অনুসারে নিরূপিত মোট আয় (total income) বুঝাইবে৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs