সার্টিফিকেশন ট্রেডমার্ক নিবন্ধনের বিরোধিতা
৬০। (১) সার্টিফিকেশন ট্রেডমার্কের কোন আবেদন গৃহীত হইলে, নিবন্ধক, যথাশীঘ্র সম্ভব, উক্ত আবেদন, নির্ধারিত পদ্ধতিতে, বিজ্ঞাপ্তিত করিবেন এবং এই ক্ষেত্রে ধারা ১৮ এর বিধান এইরূপে প্রযোজ্য হইবে, যেন ইহা ধারা ১৫ এর অধীন একটি আবেদন।
(২) নিবন্ধনের আবেদন সম্পর্কে বিরোধিতার নোটিশ দেওয়া হইলে, সরকার, পক্ষগণের শুনানী গ্রহণপূর্বক কোন প্রমাণ থাকিলে উহা বিবেচনা করিবার পর, নিবন্ধককে উহা-
(ক) প্রত্যাখ্যান করিবার আদেশ দিতে পারিবে, অথবা
(খ) শর্তহীনভাবে বা সরকার কর্তৃক যথাযথ বিবেচিত শর্ত, সীমাবদ্ধতা বা সংশোধন সাপেক্ষে, সংশ্লিষ্ট মার্ক নিবন্ধনের জন্য নির্দেশ দিতে পারিবে।
(৩) উপ-ধারা (২) এর অধীন সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশ প্রদান করা হইলে নিবন্ধক উক্ত নির্দেশানুসারে বিষয়টি নিষ্পত্তি করিবেন।