প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ট্রেডমার্ক আইন, ২০০৯

( ২০০৯ সনের ১৯ নং আইন )

দশম অধ্যায়

অপরাধ ও দণ্ড

পণ্য বাজেয়াপ্তি, ইত্যাদি
৭৯। (১) যদি কোন ব্যক্তি ধারা ৭৩ বা ধারা ৭৪ এর অধীন দোষী সাব্যস্ত হন অথবা ধারা ৭৩ এর অধীন প্রতারণা করিবার উদ্দেশ্যে কাজ করেন নাই বলিয়া প্রমাণিত হইবার পর অপরাধ হইতে অব্যাহতিপ্রাপ্ত হন, অথবা ধারা ৭৪ (১) এর দফা (ক), (খ) এবং (গ) এ উল্লিখিত বিষয়াদি সম্পর্কে প্রমাণ করিয়া অব্যাহতিপ্রাপ্ত হন, তাহা হইলে সংশ্লিষ্ট আদালত, যে সকল পণ্য বা বস্তু সংক্রান্ত অপরাধ সংঘটিত হইয়াছে, সে সকল পণ্য বা বস্তু সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করিবার নির্দেশ দিতে পারিবে।
 
 
(২) কোন পণ্য বা বস্তু বাজেয়াপ্তির আদেশ দেওয়া হইলে, উক্ত আদেশের বিরুদ্ধে আপীল করা যাইবে।
 
 
(৩) অব্যাহতির ফলে কোন পণ্য বা বস্তু বাজেয়াপ্তির নির্দেশ দেওয়া হইলে এবং উক্ত নির্দেশাধীন পণ্য বা বস্তুর মূল্য ৫(পাঁচ) হাজার টাকার অধিক হইলে, আদালতের নির্দেশ প্রদানের তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উক্ত বাজেয়াপ্তির আদেশের বিরুদ্ধে আপীল করা যাইবে।
 
 
(৪) দোষী সাব্যস্ত হইবার কারণে কোন পণ্য বা বস্তু বাজেয়াপ্তির নির্দেশ দেওয়া হইলে, সংশ্লিষ্ট আদালত বাজেয়াপ্তকৃত পণ্য বা বস্তু ধ্বংস অথবা অন্যভাবে নিষ্পত্তি করিবার আদেশ প্রদান করিতে পারিবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs