মিথ্যা ট্রেডমার্কযুক্ত আমদানিকৃত পণ্যের বিষয়ে তথ্যাদি তলবের ক্ষমতা
১০৯। (১) যেক্ষেত্রে
Customs Act, 1969 (Act IV of 1969) এর section 15 এর clause (d), (e)এবং (f) এর অধীন বাংলাদেশে পুনঃআমদানি করা নিষিদ্ধ এবং আটক ও বাজেয়াপ্তিযোগ্য কোন পণ্য আমদানি করা হয়, সেক্ষেত্রে পণ্যের বাংলাদেশে প্রবেশ বন্দরে এখতিয়ার প্রয়োগকারী শুল্ক বিভাগের কমিশনার যদি কাহারো আবেদন প্রাপ্তির পর যুক্তিসঙ্গত কারণে বিশ্বাস করেন যে, উক্ত ট্রেডমার্ক একটি মিথ্যা ট্রেডমার্ক হিসাবে ব্যবহৃত হইতেছে, তাহা হইলে তিনি উক্ত পণ্যের আমদানিকারক বা তাহার প্রতিনিধিকে উক্ত পণ্য সংক্রান্ত দলিলাদি এবং উক্ত পণ্য প্রেরণকারী ও প্রাপকের নাম ও ঠিকানা দাখিলের নির্দেশ দিতে পারিবেন।
(২) উপ-ধারা (১) এর অধীন কমিশনারের আদেশ প্রাপ্তির তারিখ হইতে ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে আমদানিকারক বা তাহার প্রতিনিধি উহা দাখিল করিতে ব্যর্থ হইলে তিনি অনধিক ৫ (পাঁচ) হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।
(৩) উক্ত শুল্ক-কমিশনার আমদানিকারক বা তাহার প্রতিনিধির নিকট হইতে প্রাপ্ত মিথ্যা ট্রেডমার্ক ব্যবহার সংক্রান্ত তথ্য ট্রেডমার্কের নিবন্ধিত স্বত্বাধিকারী বা নিবন্ধিত ব্যবহারকারীকে জানাইয়া দিতে পারিবেন।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs