প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯

( ২০০৯ সনের ৪০ নং আইন )

দ্বিতীয় অধ্যায়

আর্থিক ব্যবস্থাপনা

অর্থ বরাদ্দে সমতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ
৪। সরকার, জনস্বার্থে, অর্থ বরাদ্দের ক্ষেত্রে অধিকতর সমতা ও স্বচ্ছতা নিশ্চিত করিবে এবং উক্ত উদ্দেশ্যে সুনির্দিষ্টভাবে নিম্নবর্ণিত কার্যব্যবস্থা গ্রহণ করিবেঃ-
 
 
(ক) আঞ্চলিক সমতা নিশ্চিতকরণ;
 
 
(খ) নারী-পুরুষের সমতা নিশ্চিতকরণ;
 
 
(গ) দারিদ্র্য নিরসন সংক্রান্ত কার্যক্রমে ক্রমান্বয়ে অধিক অর্থ বরাদ্দ প্রদান;
 
 
(ঘ) সংস্থাসমূহকে অনুদান, ভর্তুকি, ঋণ ইক্যুইটি ইত্যাদি বাবদ প্রদত্ত অর্থ বাজেটে যথাসম্ভব সুস্পষ্টভাবে প্রদর্শন ; এবং
 
 
(ঙ) অর্থ বরাদ্দ ও ব্যবহার সংক্রান্ত তথ্যাদি সকল মন্ত্রণালয় বা বিভাগ কতৃর্ক তাহাদের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs