প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯

( ২০০৯ সনের ৪০ নং আইন )

তৃতীয় অধ্যায়

সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব

সংযুক্ত তহবিলে অর্থ জমা ও প্রত্যাহার
৭। (১) সংযুক্ত তহবিলে নিম্নবর্ণিত অর্থ সংগৃহীত পদ্ধতিতে জমা করিতে হইবে, যথা :-
 
 
(ক) সংবিধানের ৮৪(১) অনুচ্ছেদ অনুযায়ী সরকার কর্তৃক প্রাপ্ত সকল রাজস্ব, সংগৃহীত সকল ঋণ, ঋণ পরিশোধ হইতে প্রাপ্ত সকল অর্থ ; এবং
 
 
(খ) সরকার কর্তৃক প্রাপ্ত সকল অনুদান।
 
 
(২) অর্থ বিভাগ সংযুক্ত তহবিলের জন্য একটি উপযুক্ত ও কার্যকর ব্যবস্থাপনা এবং ব্যাংকিং হিসাব পদ্ধতি প্রতিষ্ঠা করিবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs