প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আইন, ২০১০

( ২০১০ সনের ৯ নং আইন )

বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিলোপ, ইত্যাদি
২০। এই আইনের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে-
 
 
(ক) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, অতঃপর উক্ত প্রতিষ্ঠান বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে;
 
 
(খ) উক্ত প্রতিষ্ঠানের সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবী ও অধিকার জাদুঘরে হস্তান্তরিত হইবে এবং জাদুঘর উহার অধিকারী হইবে;
 
 
(গ) বিলুপ্ত হইবার পূর্বে উক্ত প্রতিষ্ঠানের যে ঋণ, দায় এবং দায়িত্ব ছিল তাহা জাদুঘর এর ঋণ, দায় এবং দায়িত্ব বলিয়া গণ্য হইবে;
 
 
(ঘ) উক্ত প্রতিষ্ঠান কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা-মোকদ্দমা জাদুঘর কর্তৃক বা জাদুঘর এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা-মোকদ্দমা বলিয়া গণ্য হইবে;
 
 
(ঙ) উক্ত প্রতিষ্ঠানে নিয়োজিত সকল কর্মকর্তা ও কর্মচারী জাদুঘর এ ন্যস্ত হইবেন এবং তাহারা জাদুঘর কর্তৃক নিযুক্ত কমকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন এবং এইরূপ ন্যস্ত হইবার পূর্বে তাহারা যে শর্তে চাকুরীতে নিয়োজিত ছিলেন, জাদুঘর কর্তৃক পরিবর্তিত না হওয়া পর্যন্ত সেই একই শর্তে জাদুঘর এর চাকুরীতে নিয়োজিত থাকিবেন এবং কর্মকর্তা ও কর্মচারীগণ সরকার কর্তৃক প্রদত্ত পূর্বের মত আর্থিক সুযোগ-সুবিধা ভোগ করিবেন।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs