প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন,২০১০

( ২০১০ সনের ১২ নং আইন )

সংজ্ঞা
 

২। -বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-

 

(ক) ‘‘কর্তৃপক্ষ’’ অর্থ ধারা ৩ এর উপ-ধারা (১) এর অধীন প্রতিষ্ঠিত বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ;

 

(খ) ''কর্তৃপক্ষের তহবিল'' অর্থ ধারা ১৬ এর উপ-ধারা (১) এর অধীন গঠিত কর্তৃপক্ষের তহবিল;

 

(গ) ''চেয়ারম্যান'' অর্থ কর্তৃপক্ষের চেয়ারম্যান;

 

(ঘ) "প্রবিধান" অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;

 

(ঙ) "বিধি" অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;

 

(চ) ''মধ্যস্থতাকারী বা বীমা মধ্যস্থতাকারী'' অর্থ বীমা এজেন্ট, এজেন্ট নিয়োগকারী, বীমা ও পুনঃবীমার ব্রোকার এবং বীমা জরিপকারী;

 

(ছ) ''সদস্য'' অর্থ কর্তৃপক্ষের সদস্য; এবং

 

(জ) এই আইনে যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা দেওয়া হয় নাই সেই সকল শব্দ বা অভিব্যক্তি বীমা আইন, ২০১০ এবং কোম্পানী আইন, ১৯৯৪ এ যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে প্রযোজ্য হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs