প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০

( ২০১০ সনের ২৩ নং আইন )

পরিচালক
১১। (১) প্রত্যেক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের জন্য একজন পরিচালক থাকিবেন। যিনি সংশ্লিষ্ট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্য হইতে নিযুক্ত হইবেন।
 
 
(২) পরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহার চাকুরীর শর্তাদি সরকার কর্তৃক স্থিরকৃত হইবে।
 
 
(৩) পরিচালক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সার্বক্ষণিক প্রধান নির্বাহী হইবেন এবং তিনি নিম্নবর্ণিত কার্য ও দায়িত্ব সম্পাদন করিবেন, যথা :-
 
 
(ক) পরিষদ কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও কার্য-সম্পাদন করা;
 
 
(খ) পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন করা;
 
 
(গ) এই আইনের বিধানাবলী সাপেক্ষে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রশাসনিক ও অর্থ বিষয়ক কার্যাদি পরিচালনা করা;
 
 
(ঘ) প্রতিষ্ঠানের বাজেট ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রস্তুত করিয়া অনুমোদনের জন্য নির্বাহী পরিষদের নিকট উপস্থাপন করা;
 
 
(ঙ) প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও অন্যান্য প্রাপ্য পরিশোধ, কার্য সম্পাদনের জন্য ব্যয় নির্বাহের আদেশ এবং ব্যয় অনুমোদন করা;
 
 
(চ) প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ, হিসাবের বার্ষিক বিবরণী প্রণয়ন, হিসাব নিরীক্ষার ব্যবস্থা এবং হিসাব নিরীক্ষা রিপোর্ট নির্বাহী পরিষদের সভায় উপস্থাপন করা;
 
 
(ছ) প্রতিষ্ঠানের অব্যবহিত পূর্ববর্তী বৎসরের কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন প্রণয়ন করা;
 
 
(জ) প্রতিষ্ঠানের অর্থ আয়ন ও ব্যয়ন কর্মকর্তা (ড্রয়িং ও ডিসবার্সিং অফিসার) হিসাবে দায়িত্ব পালন;
 
 
(ঝ) প্রতিষ্ঠানের মুখ্য নিরূপণ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করা;
 
 
(ঞ) প্রতিষ্ঠানের অর্থ ও সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও পরিচালনাসহ উহার দলিল ও কাগজপত্র সংরক্ষণ ও হেফাজত করা।
 
 
(৪) পরিচালকের পদ শূন্য হইলে, কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে পরিচালক তাঁহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে শূন্য পদে নবনিযুক্ত পরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা পরিচালক পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক মনোনীত কোন ব্যক্তি পরিচালকরূপে দায়িত্ব পালন করিবে।
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs