প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ পর্যটন বোর্ড আইন, ২০১০

( ২০১০ সনের ৩৭ নং আইন )

বাংলাদেশে পর্যটন শিল্প ও সেবার সার্বিক উন্নয়ন, পরিচালনা ও বিকাশের লক্ষ্যে পর্যটন বোর্ড প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রণীত আইন

যেহেতু, বাংলাদেশে পর্যটন শিল্প ও সেবার সার্বিক উন্নয়ন, পরিচালনা ও বিকাশের লক্ষ্যে পর্যটন বোর্ড প্রতিষ্ঠার নিমিত্ত বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 
 
 

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল -

সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও প্রযোজ্যতা
১। (১) এই আইন বাংলাদেশ পর্যটন বোর্ড আইন, ২০১০ নামে অভিহিত হইবে।
 
 
(২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে ইহা কার্যকর হইবে।
 
 
(৩) ইহা বাংলাদেশের পর্যটন সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহের জন্য প্রযোজ্য হইবে।
 
 
* এস, আর, ও নং ৩০৩-আইন/২০১০, তারিখ: ২৫ আগস্ট, ২০১০ ইং দ্বারা ১৭ ভাদ্র, ১৪১৭ বঙ্গাব্দ মোতাবেক ১ সেপ্টেম্বর, ২০১০ খ্রিস্টাব্দ উক্ত আইন কার্যকর হইয়াছে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs