প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ গ্যাস আইন, ২০১০

( ২০১০ সনের ৪০ নং আইন )

অধ্যায়-৬

অপরাধ ও দণ্ড , ইত্যাদি

পাইপলাইন, মিটার, রেগুলেটর, ইত্যাদি চুরির দন্ড
১৭। কোন ব্যক্তি গ্যাস সঞ্চালন, বিতরণ এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিকানাধীন পাইপলাইন, মিটার, রেগুলেটর বা অন্য কোন সামগ্রী চুরি বা ইচ্ছাকৃতভাবে উহাদের কোন ক্ষতিসাধন করিলে, তিনি অনধিক ১ (এক) বৎসর কারাদন্ডে বা অনধিক ১ (এক) এক লক্ষ টাকা অর্থদন্ডে বা উভয় দন্ডে দন্ডনীয় হইবেন এবং একই অপরাধের পুনরাবৃত্তি ঘটিলে তিনি অন্যুন ১ (এক) বৎসর এবং অনধিক ৩ (তিন) বৎসর কারাদন্ডে এবং অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডনীয় হইবেন।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs