সংজ্ঞা
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে-
(১)
"অর্থনৈতিক অঞ্চল" অর্থ ধারা ৫ এর অধীন সরকার কর্তৃক ঘোষিত কোন অর্থনৈতিক অঞ্চল;
(২)
"অর্থনৈতিক অঞ্চল ডেভেলপার" অর্থ ধারা ৮ এর অধীন নিযুক্ত অর্থনৈতিক অঞ্চল ডেভেলপার;
(৩)
"কর্তৃপক্ষ" অর্থ ধারা ১৭ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ
(৪)
"গভর্ণিং বোর্ড" অর্থ কর্তৃপক্ষের গভর্ণিং বোর্ড;
(৫)
"চেয়ারম্যান" অর্থ গভর্ণিং বোর্ডের চেয়ারম্যান;
(৬)
"নির্বাহী বোর্ড" অর্থ কর্তৃপক্ষের নির্বাহী বোর্ড;
(৭)
"নির্বাহী চেয়ারম্যান" অর্থ নির্বাহী বোর্ডের চেয়ারম্যান;
(৮)
"নির্ধারিত" অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি দ্বারা নির্ধারিত এবং অনুরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক, সরকারি গেজেটে আদেশ দ্বারা নির্ধারিত;
(৯)
"প্রবিধান" অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
[(৯ক) ‘‘বাংলাদেশ সরকার ও অন্য কোন দেশের সরকারের মধ্যে অংশীদারিত্ব বা উদ্যোগ’’ অর্থ বাংলাদেশ সরকার বা তৎকর্তৃক মনোনীত কোন সংস্থা বা কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান এবং অন্য কোন দেশের সরকার বা তৎকর্তৃক মনোনীত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, পরিচালনা ও প্রসারে যোগ্য কোন শিল্প উদ্যোক্তা, কনসোর্টিয়াম, জয়েন্ট ভেঞ্চার কোম্পানী বা শিল্প গোষ্ঠি এর মধ্যে অংশীদারিত্ব বা উদ্যোগ;]
(১০)
"বিধি" অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(১১)
"সচিব" অর্থ কর্তৃপক্ষের সচিব।