প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০

( ২০১০ সনের ৪২ নং আইন )

অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা
৪। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, দেশের পশ্চাৎপদ ও অনগ্রসর এলাকাসহ সম্ভাবনাময় সকল এলাকায় দ্রুত অর্থনৈতিক উন্নয়ন তথা শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদন এবং রপ্তানী বৃদ্ধি ও বহুমুখীকরণে উৎসাহ প্রদান এবং রাষ্ট্রের সামাজিক ও অর্থনৈতিক অঙ্গীকারসমূহ বাস্তবায়নের লক্ষ্যে সরকার নিম্নবর্ণিত যে কোন শ্রেণীর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করিতে পারিবে, যথাঃ-
 
 
 
(ক) দেশী বা বিদেশী ব্যক্তি, গোষ্ঠি বা প্রতিষ্ঠান কর্তৃক সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে প্রতিষ্ঠিত অর্থনৈতিক অঞ্চল;
 
 
 
(খ) দেশী বা প্রবাসী বাংলাদেশী বা বিদেশী বিনিয়োগকারী, গোষ্ঠি, ব্যবসায়িক সংগঠন বা গ্রুপ কর্তৃক, একক বা যৌথভাবে, প্রতিষ্ঠিত বেসরকারি অর্থনৈতিক অঞ্চল;
 
 
 
(গ) সরকারি উদ্যোগ ও মালিকানায় প্রতিষ্ঠিত সরকারি অর্থনৈতিক অঞ্চল;
 
 
 
(ঘ) একই ধরনের বিশেষায়িত কোন শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য, বেসরকারি বা সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে বা সরকারি উদ্যোগে, প্রতিষ্ঠিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল1[;
 
 
(ঙ) বাংলাদেশ সরকার বা তৎকর্তৃক মনোনীত কোন সংস্থা বা কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান এবং অন্য কোন দেশের সরকার বা তৎকর্তৃক মনোনীত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, পরিচালনা ও প্রসারে যোগ্য কোন শিল্প উদ্যোক্তা, কনসোর্টিয়াম, জয়েন্ট ভেঞ্চার কোম্পানী বা শিল্প গোষ্ঠি এর মধ্যে অংশীদারিত্ব বা উদ্যোগে প্রতিষ্ঠিত অর্থনৈতিক অঞ্চল;
 
 
(চ) এক বা একাধিক সরকারি সংস্থা বা কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতায় বা অংশীদারিত্বে প্রতিষ্ঠিত অর্থনৈতিক অঞ্চল।]

  • 1
    সেমিকোলন “;” দাঁড়ির “।” পরিবর্তে প্রতিস্থাপিত এবং দফা (ঙ) এবং (চ) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) আইন, ২০১৫ (২০১৫ সনের ২৯ নং আইন) এর ৩ ধারাবলে সংযোজিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs