প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০

( ২০১০ সনের ৪২ নং আইন )

অর্থনৈতিক অঞ্চলকে বিভিন্ন এলাকায় বিভাজন
৭।(১) কর্তৃপক্ষ কোন অর্থনৈতিক অঞ্চল সংশ্লিষ্ট ভূমি এলাকাকে নিম্নবর্ণিত এলাকায় বিভাজন করিয়া মাস্টার প্ল্যান প্রণয়ন করিবার জন্য প্রয়োজনীয় আদেশ জারী করিতে পারিবে, যথাঃ-
 
 
 
(ক) রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (Export Processing Area) : রপ্তানীমুখী শিল্পের জন্য নির্ধারিত;
 
 
 
(খ) অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ এলাকা (Domestic Processing Area) : দেশীয় বাজার চাহিদা মেটানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত শিল্পের জন্য নির্ধারিত;
 
 
 
(গ) বাণিজ্যিক এলাকা (Commercial Area) : ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, ওয়্যার হাউজ, অফিস বা অন্য কোন প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত;
 
 
 
(ঘ) প্রক্রিয়াকরণমুক্ত এলাকা (Non Processing Area) : আবাসন, স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ইত্যাদির জন্য নির্ধারিত।
 
 
(২) উপ-ধারা (১) এর অধীন জারীকৃত আদেশের ভিত্তিতে কোন অর্থনৈতিক অঞ্চলের জন্য মাস্টার প্ল্যান প্রস্তুত করা হইলে উহা অনুমোদনের জন্য কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করিতে হইবে এবং কর্তৃপক্ষ কর্তৃক উহা অনুমোদিত হইলে উক্ত প্ল্যান অনুযায়ী বিভাজিত এলাকা উক্ত অঞ্চলের নির্ধারিত অংশ হইবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs