প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
১৩। 1[***] সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোন অঞ্চল বা অঞ্চলের কোন প্রতিষ্ঠানকে নিম্নবর্ণিত সকল বা যে কোন আইনের সকল বা যে কোন বিধান হইতে অব্যাহতি দিতে পারিবে, অথবা এই মর্মে নির্দেশ দিতে পারিবে যে, উক্ত সকল বা যে কোন আইনের বিধানাবলী, উক্ত প্রজ্ঞাপনে বিধৃত পরিবর্তন বা সংশোধন সাপেক্ষে কোন অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য হইবে, যথা :-
(ক) Municipal Taxation Act, 1881 (Act No. XI of 1881) ;
(খ) Explosives Act, 1884 (Act No. IV of 1884) ;
(গ) Stamp Act, 1899 (Act No. II of 1809) ;
(ঘ) 2[বিদ্যুৎ আইন, ২০১৮ (২০১৮ সনের ৭ নং আইন)] ;
(ঙ) 3[বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ৬ নং আইন)] ;
(চ) Foreign Exchange Regulation Act, 1947 (Act No. VII of 1947) ;
(ছ) 4[আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন)] ;
(জ) Building Construction Act, 1952 (E. B. Act No. II of 1953) ;
(ঝ) 5[ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩] ;
(ঞ) স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন);
(ট) অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩ (২০০৩ সনের ৭ নং আইন);
(ঠ) 6[মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭নং আইন)];
7[***]
(ঢ) স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন);
(ণ) স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন);
(ত) সরকার কর্তৃক, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত অন্য কোন আইন।