গভর্ণিং বোর্ডের কার্যাবলী, নীতি বাস্তবায়ন, ইত্যাদি
২২। (১) গভর্ণিং বোর্ড নিম্নবর্ণিত কার্যাবলী সম্পাদন করিবে-
(ক) অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন, পরিচালনা, ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ বিষয়ক নীতি প্রণয়ন;
(খ) অর্থনৈতিক অঞ্চলের পরিচালনা, প্রশাসন, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ সম্পর্কিত উদ্যোক্তা কোম্পানীর কর্মকর্তা পর্যালোচনা;
(গ) অর্থনৈতিক অঞ্চলের প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন;
(ঘ) সময় সময় নির্বাহী বোর্ড এবং অর্থনৈতিক অঞ্চলের সামগ্রিক কর্মকান্ড পর্যালোচনা; এবং
(ঙ) কর্তৃপক্ষকে এবং অর্থনৈতিক অঞ্চল সম্পর্কিত বিষয়াদির দক্ষ ব্যবস্থাপনার উদ্দেশ্যে তৎবিবেচনায় কর্তৃপক্ষ প্রয়োজনীয় আদেশ বা নির্দেশ প্রদান।
(২) উপ-ধারা (১) এর অধীন গভর্ণিং বোর্ড কর্তৃক গৃহীত কোন সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কোন মন্ত্রণালয় বা বিভাগের সম্পৃক্ততা থাকিলে উক্ত মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন গ্রহণ সাপেক্ষে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ উহা বাস্তবায়ন করিবে।
(৩) কর্তৃপক্ষ উপ-ধারা (১) এর অধীন গভর্ণিং বোর্ড কর্তৃক প্রণীত নীতি, প্রদত্ত অনুমতিপত্র,মঞ্জুরীকৃত লাইসেন্স বা জারীকৃত আদেশ বা নির্দেশ সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা প্রকাশ করিবে।
(৪) উপ-ধারা (৩) এর অধীন কোন প্রজ্ঞাপন জারী করা হইলে, উহাতে উল্লিখিত নীতি, অনুমতিপত্র, লাইসেন্স এবং আদেশ বা নির্দেশ অগ্রাধিকার ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ বা কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়ন করিতে হইবে।