প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০

( ২০১০ সনের ৪২ নং আইন )

কর্তৃপক্ষের তহবিল
৩০।(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ তহবিল নামে কর্তৃপক্ষের একটি তহবিল থাকিবে, যাহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথাঃ-
 
 
 
 
(ক) সরকারের নিকট হইতে প্রাপ্ত অনুদান এবং ঋণ;
 
 
 
 
(খ) সরকার কর্তৃক অনুমোদিত অন্য কোন উৎস হইতে প্রাপ্ত ঋণ;
 
 
 
 
(গ) অর্থনৈতিক অঞ্চলসমূহে শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনের জন্য বরাদ্দকৃত ভূমি হইতে প্রাপ্ত আয়;
 
 
 
 
(ঘ) অর্থনৈতিক অঞ্চলসমূহে স্থাপিত শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ইজারা প্রদত্ত ভবনসমূহের ভাড়া;
 
 
 
 
(ঙ) বিভিন্ন ফি এবং কোন সেবা প্রদান করা হইলে উহার সার্ভিস চার্জ;
 
 
 
 
(চ) সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব হইতে প্রাপ্ত মুনাফা;
 
 
 
 
(ছ) বেসরকারি প্রতিষ্ঠানসমূহ হইতে প্রাপ্ত ফি এবং সার্ভিস চার্জ; এবং
 
 
 
 
(জ) অন্য কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ।
 
 
 
 
(২) কর্তৃপক্ষের তহবিল কোন তফসিলি ব্যাংকে জমা রাখা হইবে এবং প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত তহবিল পরিচালনা করা হইবে।
 
 
 
 
(৩) এই আইনের অধীন অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত কর্তৃপক্ষের কার্যাবলী সম্পাদনের ব্যয় নির্বাহের জন্য কর্তৃপক্ষের তহবিল ব্যবহার করা হইবে।
 
 
 
 
(৪) সংশ্লিষ্ট অর্থ বৎসরে কর্তৃপক্ষের ব্যয় নির্বাহের পর উহার তহবিলে কোন অর্থ উদ্বৃত্ত থাকিলে, উক্ত অর্থ কর্তৃপক্ষের তহবিলে জমা প্রদান করিতে হইবে।
 
 
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs