বার্ষিক প্রতিবেদন, ইত্যাদি
৩৫। (১) কর্তৃপক্ষ প্রতি অর্থ বৎসর সমাপ্ত হইবার পর, যথাসম্ভব শীঘ্র, ইহার কার্যক্রম সম্পর্কে সরকারের নিকট প্রতিবেদন দাখিল করিবে।
(২) সরকার কর্তৃক নির্ধারিত সময়ে কর্তৃপক্ষ সরকারের নিকট, নিম্নবর্ণিত বিষয়াদি উপস্থাপন করিবে, যথাঃ-
(ক) সরকার কর্তৃক যাচিত রিটার্ণস, হিসাবসমূহ, বিবরণী, প্রাক্কলন এবং পরিসংখ্যান;
(খ) সরকার কর্তৃক কোন সুনির্দিষ্ট বিষয়ে যাচিত তথ্য এবং মন্তব্য;
(গ) পরীক্ষা বা অন্য কোন প্রয়োজনে সরকার কর্তৃক যাচিত বিভিন্ন কাগজ ও দলিলাদি।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs