দ্বিতীয় অধ্যায়
শ্রমিক কল্যাণ সমিতি
দরখাস্তের আবশ্যক বিষয়সমূহ
১৩। (১) শ্রমিক কল্যাণ সমিতির নিবন্ধনের জন্য নির্বাহী চেয়ারম্যানের নিকট আবেদনপত্র দাখিল করিতে হইবে যাহাতে নিমড়ববর্ণিত বিষয়সমূহের উল্লেখ থাকিবে, যথা :-
(ক) শ্রমিক কল্যাণ সমিতির নাম ও ঠিকানা;
(খ) সমিতির গঠনের তারিখ;
(গ) শ্রমিক কল্যাণ সমিতির সদস্যগণের পদবী, নাম, বয়স এবং ঠিকানা; এবং
(ঘ) চাঁদা প্রদানকারী সদস্যগণের পরিপূর্ণ বিবরণ।
(২) উপ-ধারা (১) এর অধীন আবেদন পত্রের সহিত সমিতির অনুমোদিত গঠনতন্ত্রের তিনটি অনুলিপি প্রদান করিতে হইবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs