প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ২০১০

( ২০১০ সনের ৩৫ নং আইন )

রহিতকরণ ও হেফাজত
৫৩। (১) এই আইন বলবৎ হইবার সংগে সংগে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ (১৯৯২ সনের ৩৪ নং আইন), অতঃপর রহিত আইন বলিয়া উল্লিখিত, রহিত হইবে।
 
 
(২) রহিত আইনের অধীন কৃত বা গৃহীত বেসরকারী বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যাবতীয় কার্য এই আইনের অধীন কৃত বা গৃহীত বলিয়া গণ্য হইবে।
 
 
(৩) উপ-ধারা (২) এ যাহা কিছুই থাকুক না কেন, রহিত আইনের অধীন স্থাপিত বেসরকারী বিশ্ববিদ্যালয়সমূহকে এই আইন কার্যকর হইবার তারিখ হইতে এই আইনের অধীন আবশ্যক সকল শর্তাবলী যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালন করিতে হইবে।
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs