সংজ্ঞা
২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে-
(১) ‘‘চেয়ারম্যান’’ অর্থ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান;
(২) ‘‘ট্রাস্ট’’ অর্থ এই আইনের অধীন গঠিত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট;
(৩) ‘‘তহবিল’’ অর্থ ধারা ১৫ এ উল্লিখিত ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল’;
(৪) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;
(৫) ‘‘ট্রাস্টি বোর্ড’’ অর্থ এই আইনের ধারা ৯ এর অধীন গঠিত ট্রাস্টি বোর্ড;
(৬) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(৭) ‘‘সদস্য’’ অর্থ ট্রাস্টি বোর্ডের সদস্য অথবা কারিগরি কমিটির সদস্য;
(৮) ‘‘কারিগরি কমিটি’’ অর্থ এই আইনের অধীন গঠিত কারিগরি কমিটি।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs