প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০১০

( ২০১০ সনের ৫৭ নং আইন )

ট্রাস্ট গঠন
৩। (১) এই আইন বলবৎ হইবার পর, যতশীঘ্র সম্ভব, সরকার এই আইনের বিধান অনুযায়ী জলবায়ু পরিবর্তন ট্রাস্ট নামে একটি ট্রাস্ট গঠন করিবে।
 
 
(২) ট্রাস্ট একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অজর্ন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং ইহা মামলা দায়ের করিতে পারিবে এবং ইহার বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে।
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs