প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০১০

( ২০১০ সনের ৫৭ নং আইন )

প্রকল্প প্রণয়ন, গ্রহণ ও বাস্তবায়ন
৭। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের অর্থ দ্বারা নিম্নরূপ প্রকল্প প্রণয়ন, গ্রহণ ও বাস্তবায়ন করা হইবে, যথা :-
 
 
(ক) সরকারের চলমান উন্নয়ন ও অনুন্নয়ন কর্মসূচীর অতিরিক্ত হিসাবে জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট বিশেষ কর্মসূচী বাস্তবায়নকল্পে ট্রাস্টের মাধ্যমে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হইবে;
 
 
(খ) সরকার কর্তৃক প্রণীত Bangladesh Climate Change Strategy and Action Plan, 2009 এর আলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বেসরকারি গবেষণা ইনস্টিটিউট বা সংস্থা এ সংক্রান্ত প্রকল্প বা কর্মসূচী প্রণয়ন করে ট্রাস্টি বোর্ডে দাখিল করিবে;
 
 
(গ) সংশ্লিষ্ট মন্ত্রণালয়. বিভাগ বা সংস্থা কর্তৃক এ সংক্রান্ত প্রকল্প বা কর্মসূচী জলবায়ু পরিবর্তন (Climate Change) সংক্রান্ত গাইডলাইন অনুসারে বাস্তবায়ন করা হইবে এবং ট্রাস্টি বোর্ডের নির্দেশ পালন করিয়া প্রকল্প বা কর্মসূচী তৈরী করা হইবে;
 
 
(ঘ) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য অভিযোজন (Adaptation), প্রশমন (Mitigation), প্রযুক্তি হস্তান্তর (Technology Transfer) এবং অর্থ ও বিনিয়োগ (Finance and Investment) এর জন্য ট্রাস্টি বোর্ড কর্তৃক প্রণীত নীতিমালা অনুসারে গবেষণামূলক কর্মকাণ্ডে অর্থ বরাদ্দ করা হইবে;
 
 
(ঙ) জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জনসচেতনতামূলক প্রচার প্রচারণায় ট্রাস্টি বোর্ড কর্তৃক প্রণীত নীতিমালা অনুসারে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হইবে; এবং
 
 
(চ) টেকসই দুর্যোগ পুনরুদ্ধার (sustainable disaster recovery) এবং দুর্যোগের ঝুঁকি হ্রাস (disaster risk reduction) করিবার লক্ষ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ বা ট্রেনিং ইত্যাদির আয়োজনে ট্রাস্টি বোর্ড কর্তৃক প্রণীত নীতিমালার অনুসরণে অর্থ বরাদ্দ করা হইবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs