শত্রু সম্পর্কিত অন্যান্য অপরাধ
২৬। অধিভুক্ত কোন ব্যক্তি যদি-
(ক) ঊর্ধ্বতন কর্তৃপক্ষর নির্দেশ ব্যতীত যুদ্ধবন্দী অথবা দ্রব্যসামগ্রীর নিরাপত্তা নিশ্চিত করিবার অথবা আহতদেরকে পশ্চাৎভাগে অপসারণের অজুহাতে তাহার অবস্থান পরিত্যাগ করেন;
(খ) যথাযথ সতর্কতার অভাবে অথবা আদেশ অমান্য করিয়া বা ইচ্ছাকৃতভাবে কর্তব্যে অবহেলা করিয়া বা যুদ্ধবন্দী অবস্থা হইতে মুক্ত হইয়া চাকুরীতে যোগদানে সক্ষম হওয়া সত্ত্বেও চাকুরীতে যোগদান করিতে ব্যর্থ হন; অথবা
(গ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষর অনুমতি ব্যতীত শক্রর সহিত পত্র বা অন্য কোন মাধ্যমে যোগাযোগ রক্ষা করেন অথবা গোপনতথ্য আদান-প্রদান করেন বা সাময়িক যুদ্ধ বিরতি প্রস্তাব প্রেরণ করেন; তাহা হইলে তিনি বর্ডার গার্ড আদালত কর্তৃক অনধিক ১০ (দশ) বৎসরের সশ্রম কারাদণ্ডে, অথবা এই আইনের অধীন যে কোন লঘু দণ্ডে দণ্ডিত হইবেন।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs