প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০

( ২০১০ সনের ৬৩ নং আইন )

অষ্টম অধ্যায়

অপরাধ

ছুটি ব্যতীত অনুপস্থিত
৩০। অধিভুক্ত কোন ব্যক্তি যদি-
 
 
(ক) ছুটি ব্যতীত অনুপস্থিত থাকেন;
 
 
(খ) যুক্তিসংগত কারণ ব্যতীত অনুমোদিত ছুটির অতিরিক্ত সময় অনুপস্থিত থাকেন;
 
 
(গ) ছুটিতে থাকা অবস্থায় যথাযথ কর্তৃপক্ষর নিকট হইতে তাহার কর্মস্থল বা ইউনিট অথবা ডিটাচমেন্টকে অথবা ইউনিট বা ডিটাচমেন্টের অংশ যাহার সহিত তিনি সংযুক্ত উক্ত ইউনিট বা ডিটাচমেন্টকে যুদ্ধাবস্থায় যাওয়ার অথবা সক্রিয় কর্তব্য পালনে নির্দেশ প্রদান করা হইয়াছে মর্মে সংবাদ প্রাপ্তির পর যথাযথ কারণ ব্যতীত অনতিবিলম্বে ইউনিটে যোগদান করিতে ব্যর্থ হন;
 
 
(ঘ) কোন প্যারেড, অথবা অনুশীলন বা কর্তব্য পালনের জন্য নির্দিষ্ট স্থানে যথাযথ কারণ ব্যতীত যথাসময়ে উপস্থিত হইতে ব্যর্থ হন;
 
 
(ঙ) প্যারেড কিংবা লাইন অব মার্চে থাকা অবস্থায় যথাযথ কারণ ব্যতীত উক্ত প্যারেড বা লাইন অব মার্চ পরিত্যাগ করেন;
 
 
(চ) চৌকি, ইউনিট বা অন্য কোন স্থানে থাকা অবস্থায় উক্ত চৌকি বা ইউনিটে বা উক্ত স্থানের পরিসীমার বাহিরে বা নিষিদ্ধ স্থান যাহা কোন স্থায়ী বা রুটিন আদেশ দ্বারা সীমাবদ্ধ করা হইয়াছে সেই স্থানে অবস্থান করেন; অথবা
 
 
(ছ) ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অনুমোদিত ছুটি ব্যতীত অথবা যথেষ্ট কারণ ব্যতীত কোন প্রশিক্ষণ কেন্দ্র বা অন্য কোন শিক্ষালয়ে উপস্থিত থাকিবার আদেশ প্রদান করা সত্ত্বেও অনুপস্থিত থাকেন; তাহা হইলে তিনি বর্ডার গার্ড আদালত কর্তৃক অনধিক ০৫ (পাঁচ) বৎসরের সশ্রম কারাদণ্ডে অথবা এই আইনের অধীন যে কোন লঘু দণ্ডে দণ্ডিত হইবেন।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs