গ্রেফতারকালীন অবাধ্যতা এবং প্রতিবন্ধকতা
৩৪। অধিভুক্ত কোন ব্যক্তি যদি-
(ক) কোন কলহ, প্রকাশ্য স্থানে মারামারি বা বিশৃঙ্খলায় লিপ্ত থাকার কারণে তাহার অপেক্ষা নিম্নপদবীর হইলেও কোন কর্মকর্তা তাহাকে গ্রেফতার করিবার আদেশ প্রদান করিলে, উহা মান্য করিতে অবাধ্যতা প্রকাশ করেন অথবা উক্তরূপ কর্মকর্তার প্রতি অপরাধজনক বল প্রয়োগ বা আক্রমণ করেন;
(খ) অধিভুক্ত হউক বা না হউক কোন ব্যক্তির আইনানুগ জিম্মায় রাখা হইয়াছে এবং তিনি তাহার ঊর্ধ্বতন কর্মকর্তা হউক বা না হউক তাহার প্রতি তিনি অপরাধমূলক বল প্রয়োগ করেন অথবা আক্রমণ করেন; অথবা
(গ) কোন প্রহরী যাহার কর্তব্য অভিযুক্তকে গ্রেফতার করা অথবা তাহাকে হেফাজতে নেওয়া উক্ত প্রহরীকে তাহার কর্তব্য কর্মে বাধা প্রদান করেন; তাহা হইলে তিনি বর্ডার গার্ড আদালত কর্তৃক অনধিক ০২ (দুই) বৎসরের সশ্রম কারাদণ্ডে, অথবা এই আইনের অধীন যে কোন লঘুদণ্ডে দণ্ডিত হইবেন।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs