প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০

( ২০১০ সনের ৬৩ নং আইন )

অষ্টম অধ্যায়

অপরাধ

সাদা কাগজে স্বাক্ষর এবং প্রতিবেদন উপস্থাপনে ব্যর্থতা
৪৪। অধিভুক্ত কোন ব্যক্তি যদি-
 
 
(ক) বেতন, অস্ত্র, গোলাবারুদ, সরঞ্জাম, পোষাক-পরিচ্ছদ বা ভাতার সম্পর্কিত কোন সরকারি বা বাহিনীর সম্পত্তির দলিল স্বাক্ষরের সময় জ্ঞাতসারে উহার গুরূত্বপূর্ণ কোন অংশ ফাঁকা রাখেন; অথবা
 
 
(খ) কোন বিবরণ বা প্রতিবেদন সম্পাদন করা বা প্রেরণ করা তাহার কর্তব্য হওয়া সত্ত্বেও উহা সম্পাদনে অস্বীকার বা অপরাধমূলক অবহেলা প্রদর্শন করেন; তাহা হইলে তিনি বর্ডার গার্ড আদালত কর্তৃক অনধিক ০৩ (তিন) বৎসরের সশ্রম কারাদণ্ডে, অথবা এই আইনের অধীন যে কোন লঘুদণ্ডে দণ্ডিত হইবেন।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs