প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০

( ২০১০ সনের ৬৩ নং আইন )

নবম অধ্যায়

দণ্ড

পদবিধারী ও তালিকাভুক্ত বর্ডার গার্ড সদস্যগণের লঘু দণ্ড
৫৯।ধারা ৬০ এ উল্লিখিত শর্ত ও বিধি সাপেক্ষে, মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ইউনিট অধিনায়ক বা কমান্ড নিযুক্তিতে রহিয়াছেন এইরূপ কর্মকর্তা পদবীধারী ও তালিকাভুক্ত বর্ডার গার্ড সদস্য কর্তৃক এই আইনের অধীন সংঘটিত অপরাধের জন্য নিম্নবর্ণিত এক বা ক্ষেত্রমত, একাধিক লঘু দণ্ড প্রদান করিতে পারিবেন, যথাঃ
 
 
(ক) বাহিনীর হাজতে ভোগযোগ্য অনধিক ২৮ (আটাশ) দিনের সশ্রম কারাদণ্ড;
 
 
(খ) অনধিক ২৮ (আটাশ) দিনের জন্য বর্ডার গার্ড ব্যারাকে অন্তরীণ;
 
 
(গ) অতিরিক্ত প্রহরা বা দায়িত্ব;
 
 
(ঘ) বিশেষ নিযুক্তি হইতে অপসারণ বা বিশেষ ভাতা বাজেয়াপ্তকরণ বা অস্থায়ী পদ হইতে নিম্নতর পদে পদাবনতি অথবা বেতন স্কেলের নিম্নধাপে অবনমন;
 
 
(ঙ) অনধিক ১২ (বার) মাসের বর্ধিত বেতন বাজেয়াপ্তকরণ বা স্থগিতকরণ;
 
 
(চ) সুকর্তব্য বা সু-আচরণ সংক্রান্ত ভাতা বাজেয়াপ্তকরণ;
 
 
(ছ) ভৎর্সনা অথবা কঠোর ভৎর্সনা;
 
 
(জ) একমাসে অনধিক ১৫ দিনের বেতনের সমপরিমাণ অর্থ জরিমানা;
 
 
(ঝ) কোন অপরাধ সংঘটনের ফলে কোন সম্পত্তি ধ্বংস, ক্ষতি, লোকসান বা ব্যয়ের কারণ হইলে উহার উপযুক্ত ক্ষতিপূরণের জন্য প্রয়োজনীয় অর্থ বেতন হইতে কর্তন।
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs