প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০

( ২০১০ সনের ৬৩ নং আইন )

নবম অধ্যায়

দণ্ড

ধারা ৫৯ এ উল্লিখিত লঘু দণ্ডের সীমা
৬০।(১) যে ক্ষেত্রে ধারা ৫৯ এর দফা (ক), (খ), (গ) ও (ঘ) এ উল্লিখিত দুই বা ততোধিক লঘু দ- একত্রে প্রদান করা হয়, সেইক্ষেত্রে দফা (ক) অথবা (খ) এ উল্লিখিত দণ্ড কার্যকর হওয়ার পর দফা (গ) অথবা (ঘ) এ উল্লিখিত দণ্ড কার্যকর হইবে।
 
 
(২) যেক্ষেত্রে ধারা ৫৯ এর দফা (ক), (খ) ও (গ) এ উল্লিখিত দুই বা ততোধিক লঘু দণ্ড একত্রে বা পর্যায়ক্রমে প্রদান করা হয় বা ভোগরত থাকে, সেইক্ষেত্রে সর্বমোট দণ্ডের পরিমাণ একত্রে ৪২ (বিয়ালিশ) দিনের অতিরিক্ত হইবে না।
 
 
(৩) ধারা ৫৯ এর দফা (ক) এবং (খ) এ উল্লিখিত দণ্ড অপরাধ সংঘটনকালে পদবীধারী বর্ডার গার্ড সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।
 
 
(৪) ধারা ৫৯ এর দফা (ছ) এ উল্লিখিত দণ্ড, পদবীধারী বর্ডার গার্ড সদস্যের নিম্ন পদবীর ব্যক্তিকে প্রদান করা যাইবে না।
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs