লঘুদণ্ড পুনর্বিবেচনা
৬২। (১) কোন কর্তৃপক্ষ কর্তৃক, বিধি সাপেক্ষে, ধারা ৫৯ ও ৬১ এর অধীন সংক্ষিপ্ত নিষ্পত্তিতে প্রদেয় দণ্ডের একটি অনুলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষর নিকট প্রেরণ করিবেন এবং উক্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষর নিকট আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে বা অন্য কোনভাবে যদি প্রতীয়মান হয় যে, উক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত দণ্ড সম্পূর্ণ বেআইনী বা আইনের নির্ধারিত মাত্রা হইতে অতিরিক্ত বা অপরাধের গুরত্ব বিবেচনায় অতি কঠোর হইয়াছে, তাহা হইলে উক্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় উক্ত দণ্ড বাতিল, পরিবর্তন বা আংশিকভাবে হ্রাস বা সম্পূর্ণ মওকুফের আদেশ প্রদান করিতে পারিবেন।
(২) দণ্ড প্রদানের তারিখ হইতে ৯০ (নববই) দিনের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তিকে আবেদন করিতে হইবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs