একাদশ অধ্যায়
বর্ডার গার্ড আদালতের গঠন, এখতিয়ার ও ক্ষমতা
স্পেশাল সামারী বর্ডার গার্ড আদালত
৭২।(১) স্পেশাল বর্ডার গার্ড আদালত গঠন করিবার ক্ষমতাসম্পন্ন কোন কর্মকর্তা অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা, যিনি উপ-মহাপরিচালক পদমর্যাদার নিম্নে নহেন এবং কমান্ডে নিযুক্ত রহিয়াছেন, স্পেশাল সামারী বর্ডার গার্ড আদালত গঠন করিতে পারিবেন।
(২) অন্যূন তিন জন কর্মকর্তার সমন্বয়ে স্পেশাল সামারী বর্ডার গার্ড আদালত গঠিত হইবে এবং তাহাদের প্রত্যেকের অন্যূন ০৫ (পাঁচ) বৎসরের কমিশন বা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হিসাবে চাকুরীর অভিজ্ঞতা থাকিতে হইবে এবং তাহাদের মধ্যে অন্যূন একজন সদস্য অতিরিক্ত পরিচালক পদমর্যাদার নিম্নে হইবেন না।
(৩) বর্ডার গার্ড আদালত গঠনকারী কর্তৃপক্ষ, স্পেশাল সামারী বর্ডার গার্ড আদালতের সদস্যগণের মধ্য হইতে একজন সভাপতি নিয়োগ করিবেন।
(৪) বর্ডার গার্ড আদালত গঠনকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রতিটি স্পেশাল সামারী বর্ডার গার্ড আদালতে আবশ্যিকভাবে একজন আইন কর্মকর্তা নিয়োগ করিতে হইবে।
(৫) স্পেশাল সামারী বর্ডার গার্ড আদালতের উপ-পরিচালক বা তদনিম্ন পদবীর যে কোন বর্ডার গার্ড সদস্যকে এই আইনের অধীন যে কোন অপরাধের বিচার করিবার এবং অনধিক ০৫ (পাঁচ) বৎসরের সশ্রম কারাদণ্ডসহ অনুমোদিত যে কোন লঘুদণ্ড প্রদান করিবার ক্ষমতা থাকিবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs