প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০

( ২০১০ সনের ৬৩ নং আইন )

একাদশ অধ্যায়

বর্ডার গার্ড আদালতের গঠন, এখতিয়ার ও ক্ষমতা

অধিভুক্ততা সমাপ্ত হইয়াছে এমন অপরাধীর দায়বদ্ধতা
৭৬। (১) অধিভুক্ত কোন ব্যক্তি অধিভুক্ততা থাকাকালীন সময়ে কোন অপরাধ করিয়া থাকিলে এবং তাহার অধিভুক্ততা সমাপ্তির পরও তাহাকে বাহিনীর হাজতে আটক রাখা যাইবে এবং অনুরূপ অপরাধের জন্য এমনভাবে তাহার বিচার ও তাহাকে দণ্ড প্রদান করা যাইবে যেন, তিনি এখনও এই আইনের অধিভুক্ত রহিয়াছেন।
 
 
(২) কোন অপরাধে উক্ত ব্যক্তির বিচার করা যাইবে না, যদিনা উক্ত বিচার এই আইনে তাহার অধিভুক্ততা সমাপ্ত হইবার ০১ (এক) বৎসরের মধ্যে আরম্ভ হয়ঃ
 
 
তবে শর্ত থাকে যে, এই উপ-ধারায় উল্লিখিত কোন কিছুই চাকুরী হইতে পলায়ন অথবা বিদ্রোহ বা শক্র সম্পর্কিত অপরাধ সংঘটনকারী কোন ব্যক্তির বিচারের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না অথবা অসামরিক আদালত বা বর্ডার গার্ড আদালত বা উভয় আদালতে বিচার্য কোন অপরাধের বিচার করিবার এখতিয়ার ক্ষুণ্ণ করিবে না।
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs