বর্ডার গার্ড আপীল ট্রাইব্যুনাল
১১১।(১) বর্ডার গার্ড আদালতের নিম্নবর্ণিত দণ্ডাদেশের বিরূদ্ধে বর্ডার গার্ড আপীল ট্রাইব্যুনালে আপীল করা যাইবেঃ-
(ক) চাকুরী হইতে বরখাস্ত;
(খ) অসামরিক কারাগারে ভোগযোগ্য যে কোন মেয়াদের সশ্রম কারাদণ্ড;
(গ) যাবজ্জীবন কারাদণ্ড-; এবং
(ঘ) মৃত্যুদণ্ড।
(২) বর্ডার গার্ড আদালত কর্তৃক প্রদত্ত কোন দণ্ডাদেশের বিরূদ্ধে কোন আপীল চলিবে না, যদিনা আপীলে কোন উল্লেখযোগ্য আইনের প্রশ্ন জড়িত থাকে।
(৩) দণ্ডাদেশ জারীর তারিখ হইতে ৬০ (ষাট) কার্যদিবসের মধ্যে এই ধারার অধীন আপীল করিতে হইবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs