পঞ্চদশ অধ্যায়
দণ্ডাদেশ কার্যকরকরণ, ক্ষমা, লাঘব ও স্থগিতকরণ
যাবজ্জীবন ও সশ্রম কারাদণ্ড প্রাপ্ত কয়েদীর অন্তর্বর্তীকালীন আটক
১১৯। এই আইনে যাবজ্জীবন কারাদণ্ডর প্রতিটি ক্ষেত্রে, কয়েদীকে যথাস্থানে হস্তান্তর না করা পর্যন্ত তাহাকে সশ্রম কারাদণ্ডর ন্যায় দণ্ডাদেশ ভোগ করিতে হইবে এবং এই সশ্রম কারাদণ্ডর মেয়াদ তাহার যাবজ্জীবন কারাদণ্ডর মেয়াদ হিসাবে গণ্য হইবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs