প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০

( ২০১০ সনের ৬৩ নং আইন )

পঞ্চদশ অধ্যায়

দণ্ডাদেশ কার্যকরকরণ, ক্ষমা, লাঘব ও স্থগিতকরণ

ক্ষমা এবং লাঘব
১২২। যেক্ষেত্রে অধিভুক্ত কোন ব্যক্তি যখন কোন অভিযোগে বর্ডার গার্ড আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হন এবং ধারা ১০৯ অনুসারে দাখিলকৃত দরখাস্ত প্রত্যাখ্যাত হয়, অথবা তাহার আপীলটি অগ্রাহ্য বা প্রত্যাখ্যান করা হয়, সেইক্ষেত্রে সাত বৎসর সশ্রম কারাদণ্ড বা তদূর্ধ্ব দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে সরকার এবং অন্যান্য দণ্ডর ক্ষেত্রে মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত উপ-মহাপরিচালক পদমর্যাদার নিম্নে নহেন এমন কর্মকর্তা-
 
 
(ক) কোন শর্ত ব্যতীত বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তির স্বীকৃত শর্ত সাপেক্ষে, তাহাকে ক্ষমা করিতে পারিবেন অথবা প্রদেয় দণ্ড আংশিক বা সম্পূর্ণ লাঘব করিতে পারিবেন;
 
 
(খ) প্রদত্ত দণ্ডর মাত্রা হ্রাস করিতে পারিবেন;
 
 
(গ) প্রদত্ত দণ্ডকে এই আইনে উল্লিখিত অন্য যে কোন লঘু মাত্রার দণ্ড রূপান্তর করিতে পারিবেন; অথবা
 
 
(ঘ) কোন শর্ত ব্যতীত বা দন্ডপ্রাপ্ত ব্যক্তির স্বীকৃত শর্ত সাপেক্ষ তাহাকে প্যারোলে মুক্তি প্রদান করিতে পারিবেন।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs