পঞ্চদশ অধ্যায়
দণ্ডাদেশ কার্যকরকরণ, ক্ষমা, লাঘব ও স্থগিতকরণ
যাবজ্জীবন কারাদণ্ড ও সশ্রম কারাদণ্ডর দণ্ডাদেশ স্থগিতকরণ
১২৪। (১) যেইক্ষেত্রে অধিভুক্ত কোন ব্যক্তিকে বর্ডার গার্ড আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ধারা ১০৯ অনুযায়ী দাখিলকৃত দরখাস্তটি প্রত্যাখ্যাত হয় অথবা তাহার আপীলটি অগ্রাহ্য বা প্রত্যাখ্যাত হয়, সেইক্ষেত্রে সরকার, মহাপরিচালক বা স্পেশাল বর্ডার গার্ড আদালত গঠন করিবার ক্ষমতাসম্পন্ন কর্মকর্তা, অপরাধীকে ইতোমধ্যে কারাগারে বা বাহিনীর হেফাজতে প্রেরণ করা হউক বা না হউক, উক্ত দণ্ড স্থগিত করিতে পারিবেন।
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত কর্তৃপক্ষ বা কর্মকর্তা অনুরূপ কোন দণ্ডাদেশপ্রাপ্ত অপরাধীর ক্ষেত্রে এই মর্মে আদেশ প্রদান করিতে পারিবেন যে, উক্ত কর্তৃপক্ষের আদেশ না পাওয়া পর্যন্ত অপরাধীকে কারাগার বা বাহিনীর হেফাজতে প্রেরণ করা হইবে না।
(৩) উপ-ধারা (১) এবং (২) এ প্রদত্ত ক্ষমতাবলে যেই সকল দণ্ড অনুমোদিত হইয়াছে, হ্রাস করা হইয়াছে বা লঘু দণ্ড রূপান্তর করা হইয়াছে, সেই সকল ক্ষেত্রেও প্রয়োগ করা যাইবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs