পঞ্চদশ অধ্যায়
দণ্ডাদেশ কার্যকরকরণ, ক্ষমা, লাঘব ও স্থগিতকরণ
স্থগিতকরণের প্রেক্ষিতে দণ্ডাদেশ মুলতবী রাখিবার আদেশ
১২৫। (১) যেক্ষেত্রে ধারা ১২৪ এর অধীন দণ্ডাদেশ স্থগিতের আদেশ প্রদান করা হয়, সেইক্ষেত্রে আদেশ প্রদানকারী কর্মকর্তা আদেশ প্রদান করিবার সময়, এই মর্মে আদেশ প্রদান করিতে পারিবেন যে, কর্তৃপক্ষের বা ধারা ১২৪ এ উল্লিখিত কর্মকর্তার আদেশ না পাওয়া পর্যন্ত অপরাধীকে কারাগারে বা বাহিনীর হেফাজতে প্রেরণ করিবেন না।
(২) যেক্ষেত্রে সামারী বর্ডার গার্ড আদালত কর্তৃক সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়, সেইক্ষেত্রে বিচার পরিচালনাকারী কর্মকর্তা উপ-ধারা (১) এ উল্লিখিত নির্দেশনা প্রদান করিতে পারিবেন।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs