পঞ্চদশ অধ্যায়
দণ্ডাদেশ কার্যকরকরণ, ক্ষমা, লাঘব ও স্থগিতকরণ
দণ্ডাদেশ স্থগিতকরণ পরবর্তী পুনর্বিবেচনা
১২৯। (১) যেক্ষেত্রে দণ্ডাদেশ স্থগিত করা হইয়াছে, সেইক্ষেত্রে অনধিক চার মাস অন্তর অন্তর ধারা ১২৪ এ উল্লিখিত কর্তৃপক্ষ বা কর্মকর্তা কর্তৃক অথবা অতিরিক্ত পরিচালকের নিম্নে নহে এমন কর্মকর্তা বা ধারা ১২৪ এ উল্লিখিত কর্মকর্তা কর্তৃক উক্ত স্থগিত দণ্ডাদেশ পুনর্বিবেচনা করিতে হইবে।
(২) যদি উপ-ধারা (১) এর অধীন ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক পুনর্বিবেচনায় ইহা প্রতীয়মান হয় যে, দণ্ডর মেয়াদ আরম্ভ হইবার পর হইতে অপরাধীর পরিবর্তীত আচরণ তাহার দণ্ড লাঘবের ন্যায্যতা প্রতিপাদন করে, তাহা হইলে তিনি ধারা ১২৪ এ উল্লিখিত কর্তৃপক্ষের নিকট বিষয়টি উপস্থাপন করিবেন।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs