পঞ্চদশ অধ্যায়
দণ্ডাদেশ কার্যকরকরণ, ক্ষমা, লাঘব ও স্থগিতকরণ
দণ্ডাদেশ স্থগিতকরণের পর নূতন দণ্ড আরোপের পদ্ধতি
১৩০। কোন অপরাধীর দণ্ডাদেশ স্থগিত থাকা অবস্থায় অন্য কোন অপরাধে দণ্ডপ্রাপ্ত হইলে-
(ক) যদি তাহার পরবর্তী দণ্ডটিও স্থগিত রাখা হয়, তাহা হইলে স্থগিত উভয় দণ্ড একই সঙ্গে গণনা করা হইবে;
(খ) যদি পরবর্তী দণ্ড তিন মাস বা তিন মাসের অধিক হয় এবং এই আইনের বিধান অনুসারে স্থগিত রাখা না হয়, তাহা হইলে অপরাধীকে তাহার পূর্ব দণ্ডর অনতিবাহিত অংশের জন্যও কারাগারে বা বাহিনীর হেফাজতে প্রেরণ করা যাইবে, এবং সেই ক্ষেত্রে উভয় দন্ডই একই সংগে চলিতে থাকিবে; এবং
(গ) যদি পরবর্তী দন্ড তিন মাসের কম সময়ের জন্য হয় এবং এই আইনের বিধান অনুসারে স্থগিতও না রাখা হয়, তাহা হইলে অপরাধীকে শুধুমাত্র বর্তমান দণ্ড ভোগ করিবার জন্যই কারাগারে বা বাহিনীর হেফাজতে প্রেরণ করা হইবে এবং পূর্বতন দন্ড, ধারা ১২৪ বা ১২৫ এর বিধানানুসারে প্রদেয় যে কোন আদেশ সাপেক্ষে, স্থগিত আদেশ চলমান থাকিবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs