প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বর্ডার গার্ড বাংলাদেশ আইন, ২০১০

( ২০১০ সনের ৬৩ নং আইন )

ষষ্ঠদশ অধ্যায়

বিবিধ

বিধি প্রণয়নের ক্ষমতা
১৩৫। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রণয়ন করিতে পারিবে।
 
 
(২) উপরিউল্লিখিত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া বিশেষভাবে উক্ত বিধিতে নিম্নবর্ণিত বিষয় সম্পর্কে বিধান প্রণয়ন করা যাইবে, যথাঃ-
 
 
(ক) বাহিনীর সংগঠন, রক্ষণাবেক্ষণ, আদেশ প্রদান, ক্ষমতা অর্পণ নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা;
 
 
(খ) কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, বা অন্যান্য সদস্যগণের নিয়োগ, পদোন্নতি চাকুরীর মেয়াদ ও শর্তাবলী এবং বর্ডার গার্ড সদস্য পদে তালিকাভুক্তি;
 
 
(গ) মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তাগণের শ্রেণী, পদবী এবং তাহাদের অধস্তন ব্যক্তিগণের ক্ষেত্রে কর্মকর্তাগণের ক্ষমতা ও এখতিয়ার;
 
 
(ঘ) কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য সদস্যগণের বাহিনীর চাকুরী হইতে বরখাস্ত, অপসারণ, অবসর ও অব্যাহতি;
 
 
(ঙ) বর্ডার গার্ড আদালতের গঠন, অনুষ্ঠান, বিরতি, বিলুপ্তি, বর্ডার গার্ড আদালত কর্তৃক অনুসরণীয় পদ্ধতি, বিচারে প্রসিকিউশন এবং অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের জন্য নিয়োজিত ব্যক্তির নিয়োগ ও তাহার করণীয় পদ্ধতি;
 
 
(চ) বর্ডার গার্ড আদালতের রায় ও দণ্ডাদেশ অনুমোদন, পুনর্বিবেচনা ও বাতিল এবং দণ্ডাদেশের বিরূদ্ধে প্রতিকার ও আপীলের বিধান;
 
 
(ছ) বর্ডার গার্ড আদালতের গঠন, কার্যধারা, দণ্ড কার্যকরকরণ সম্পর্কিত ফরম্স ও আদেশসমূহ;
 
 
(জ) এই আইনের বিধানাবলীর কার্যকর প্রয়োগের নিমিত্ত গ্রেফতার, তদন্ত ও অন্তরীণ রাখা এবং বিচারে সোপর্দকরণ ও দোষী সাব্যস্তকরণ;
 
 
(ঝ) তদন্ত আদালতের গঠন, কার্যধারা, সাক্ষীগণের সমন ও শপথ;
 
 
(ঞ) কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও বর্ডার গার্ড সদস্যগণের প্রশিক্ষণ;
 
 
(ট) বাহিনীর প্রশাসন, বর্ডার গার্ড সদস্যগণের বেতন-ভাতা, পেনশন ও আনুতোষিক সম্পর্কিত বিধানসহ অন্যান্য যে কোন প্রয়োজনীয় বিষয়।
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs