প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০১১

( ২০১১ সনের ৩ নং আইন )

1[জাতীয়] ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা

৩। (১) এই আইন বলবৎ হইবার পর সরকার, যথাশীঘ্র সম্ভব, এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, 2[জাতীয়] ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করিবে।

 
 

(২) ফাউন্ডেশন একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং উহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং উহার স্থাবর ও অস্থাবর উভয়বিধ সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার এবং হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং উহার নামে উহা মামলা দায়ের করিতে পারিবে বা উহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।

 
 

  • 1
    “জাতীয়” শব্দ “বঙ্গবন্ধু” শব্দের পরিবর্তে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৮ নং আইন) এর ৬(ক) ধারাবলে প্রতিস্থাপিত যাহা (২৭ মে, ২০২৫ তারিখে কার্যকর)।
  • 2
    “জাতীয়” শব্দ “বঙ্গবন্ধু” শব্দের পরিবর্তে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৩৮ নং আইন) এর ৬(খ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা (২৭ মে, ২০২৫ তারিখে কার্যকর)।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs