প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
1[৭। ফাউন্ডেশনের দায়িত্ব ও কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:-
(ক) অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং তাঁহাদের পরিবারের জন্য, ক্ষেত্রমত, পুরস্কার, অনুদান, চিকিৎসা সহায়তা, আর্থিক সহায়তা ও বৃত্তি প্রদানের নিমিত্ত নীতিমালা প্রণয়ন করা এবং ফাউন্ডেশনের নীতিমালার ভিত্তিতে-
(অ) অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং তাঁহাদের পরিবারের জন্য মাসিক বা বাৎসরিক ক্রীড়া ভাতা প্রদান করা;
(আ) ক্রীড়া শিক্ষার্থীদের জন্য মাসিক বা বাৎসরিক ‘ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান করা;
(ই) অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং তাঁহাদের পরিবারের জন্য চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান করা;
(ঈ) ক্রীড়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য ক্রীড়াসেবীদের পুরস্কার প্রদান করা;
(উ) দুর্যোগ ও মহামারিকালে ক্ষতিগ্রস্ত ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা বা অনুদান প্রদান করা;
(খ) ক্রীড়াসেবীদের ডেটাবেজ সংরক্ষণ করা;
(গ) অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবী এবং তাঁহাদের পরিবারের সার্বিক কল্যাণ ও পুনর্বাসনের উদ্দেশ্যে, সরকারের পূর্বানুমোদনক্রমে, বিভিন্ন ধরনের প্রকল্প, কর্মসূচি, স্কিম গ্রহণ ও বাস্তবায়ন করা;
(ঘ) তহবিল বৃদ্ধির উদ্দেশ্যে, সরকারের পূর্বানুমোদনক্রমে, স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন ও পরিচালনা করা;
(ঙ) সরকার কর্তৃক আরোপিত শর্তাধীনে উহার অনুমোদিত প্রকল্পের জন্য ঋণ সংগ্রহ করা;
(চ) লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য চাঁদা, অনুদান ও উপহার গ্রহণ এবং লটারির ব্যবস্থা করা;
(ছ) তহবিল পরিচালনা ও প্রশাসনিক উদ্দেশ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা; এবং
(জ) উপরি-উক্ত দফাসমূহে উল্লিখিত কার্যাবলী সম্পাদনের জন্য যে-কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রয়োজনীয় অন্যান্য কার্য সম্পাদন করা।]