কোম্পানী, ইত্যাদি কর্তৃক অপরাধ সংঘটন
৮। কোন কোম্পানী কর্তৃক এই আইনের অধীন কোন অপরাধ সংঘটিত হইলে উক্ত অপরাধের সহিত সংশ্লিষ্টতা রহিয়াছে কোম্পানীর এমন প্রত্যেক পরিচালক, ম্যানেজার, সচিব, অংশীদার, কর্মকর্তা এবং কর্মচারী উক্ত অপরাধ সংঘটন করিয়াছেন বলিয়া গণ্য হইবে, যদি না তিনি প্রমাণ করিতে পারেন যে, উক্ত অপরাধ তাহার অজ্ঞাতসারে সংঘটিত হইয়াছে অথবা উক্ত অপরাধ রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন।
ব্যাখ্যা—এই ধারায়—
(ক) ‘‘কোম্পানী’’ বলিতে যে কোন প্রতিষ্ঠান, অংশীদারী কারবার, সমিতি, সংঘ, সংগঠন এবং সংস্থাও অন্তর্ভুক্ত হইবে;
(খ) ‘‘পরিচালক’’ বলিতে অংশীদার বা পরিচালনা বোর্ডের সদস্যকেও বুঝাইবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs