প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইন, ২০১২

( ২০১২ সনের ৮ নং আইন )

ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড এর বিলোপ, ইত্যাদি
1[২৩। (১) এই আইনের অধীন কর্তৃপক্ষ গঠিত হইবার সংগে সংগে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড, অতঃপর বিলুপ্ত বোর্ড বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে।
 
 
(২) বিলুপ্ত বোর্ড এর-
 
 
(ক) সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবি ও অধিকার কর্তৃপক্ষের নিকট স্থানান্তরিত হইবে এবং কর্তৃপক্ষ উহার অধিকারী হইবে;
 
 
(খ) সকল ঋণ, দায় এবং দায়িত্ব কর্তৃপক্ষের ঋণ, দায় ও দায়িত্ব হইবে;
 
 
(গ) সকল কর্মকর্তা ও কর্মচারী কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন এবং বিলুপ্ত বোর্ডে কর্মরত থাকাকালে যে শর্তে চাকুরীতে নিয়োজিত ছিলেন, কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত না হওয়া পর্যন্ত, সেই একই শর্তে কর্তৃপক্ষের চাকুরীতে নিয়োজিত থাকিবেন।

  • 1
    ধারা ২৩ ও ২৪ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০১২ এর ২ ধারাবলে সংযোজিত।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs