প্রিন্ট

26/05/2026
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২

( ২০১২ সনের ৪৭ নং আইন )

খণ্ড ‘ক’- আমদানির ক্ষেত্রে

করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক আদায় পদ্ধতি

1[২৭।  কাস্টমস আইনের অধীন যে পদ্ধতি ও সময়ে আমদানি শুল্ক আদায় করা হয় সেই একই পদ্ধতি ও সময়ে, আমদানির উপর আমদানি শুল্ক প্রযোজ্য না হইলেও করযোগ্য আমদানির উপর মূসক আদায় করিতে হইবে।]

করযোগ্য আমদানির মূসক আরোপযোগ্য ভিত্তিমূল্য নির্ধারণ

2[২৮।  কোন করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক আরোপের ভিত্তিমূল্য হইবে নিম্নবর্ণিত পরিমাণের সমষ্টি, যথা:-

        (কাস্টমস আইনের অধীন আমদানি শুল্ক আরোপের উদ্দেশ্যে ধার্যকৃত পণ্য মূল্যের পরিমাণ; এবং

    ()  পণ্য আমদানির উপর প্রদেয়, যদি থাকে, আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক এবং অন্যান্য শুল্ক কর (আগাম কর এবং অগ্রিম আয়কর ব্যতীত) ]
পুনঃআমদানিকৃত পণ্যের মূল্য নির্ধারণ

২৯। পণ্য রপ্তানির পর উহা পুনঃআমদানি করিবার ক্ষেত্রে যদি পণ্যটির আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্য ও গুণগতমান অপরিবর্তিত থাকে, তাহা হইলে উক্ত পণ্যের মেরামতের পর যে পরিমাণ মূল্য বর্ধিত হয় উহার সহিত বীমা, ভাড়া এবং ল্যান্ডিং চার্জ যোগ করিয়া 3[শু্ল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করিতে হইবে, যাহা মূসক আরোপের ভিত্তিমূল্য হইবে]।

 
 
রপ্তানির নিমিত্ত আমদানি
৩০। কোন পণ্য বাংলাদেশের অভ্যন্তরে ভোগের উদ্দেশ্যে খালাস বা ছাড় না করিয়া রপ্তানির উদ্দেশ্যে আনয়ন করা হইলে, উক্ত পণ্য করযোগ্য হইবে না।
 
 
আমদানিকালে আগাম কর পরিশোধ ও সমন্বয়

4[৩১।  () প্রত্যেক নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি আমদানিকৃত পণ্যের সরবরাহের উপর প্রদেয় মূসক উপ-ধারা () উল্লিখিত হারে আগাম পরিশোধ করিবেন।

5[(২) করযোগ্য আমদানির উপর মূসক যে সময় ও পদ্ধতিতে আদায় করা হয় সেই একই সময় ও পদ্ধতিতে করযোগ্য আমদানির মূসক আরোপযোগ্য ভিত্তিমূল্যের উপর বোর্ড কর্তৃক নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে পণ্য উৎপাদনের লক্ষ্যে আমদানিকৃত উপকরণের ক্ষেত্রে 6[২ (দুই)] শতাংশ হারে এবং অন্যান্য ক্ষেত্রে 7[৭.৫ (সাত দশমিক পাঁচ)] শতাংশ হারে আগাম কর প্রদেয় হইবে।]

() 8[উপ-ধারা (৩ক) এর ক্ষেত্র ব্যতীত,] প্রত্যেক নিবন্ধিত আমদানিকারক যিনি আগাম কর পরিশোধ করিয়াছেন তিনি নির্ধারিত পদ্ধতিতে সংশ্লিষ্ট কর মেয়াদ বা তৎপরবর্তী 9[ছয়টি কর মেয়াদের] মধ্যে মূসক দাখিলপত্রে পরিশোধিত আগাম করের সমপরিমাণ অর্থ হ্রাসকারী সমন্বয় গ্রহণ করিতে পারিবেন।

 

10[(৩ক) যেইক্ষেত্রে বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক আমদানি পর্যায়ে ৭.৫ (সাত দশমিক পাঁচ) শতাংশ আগাম কর পরিশোধ করা হইয়াছে, সেইক্ষেত্রে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজনের পরিমাণ ৫০ (পঞ্চাশ) শতাংশের অধিক না হইলে আমদানি পরবর্তী প্রথম বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতিতে চালানপত্র জারি সাপেক্ষে, মূসক পরিশোধ করিতে হইবে না।]

() যে ব্যক্তি আগাম কর পরিশোধ করিয়াছেন কিন্তু নিবন্ধিত নহেন তিনি নির্ধারিত পদ্ধতিতে আগাম কর ফেরত 11[গ্রহণের] নিমিত্ত কমিশনারের নিকট আবেদন করিতে পারিবেন।

() কমিশনার আবেদন প্রাপ্তির পর নির্ধারিত পদ্ধতিতে উহা নিষ্পত্তি করিবেন।]


  • 1
    ধারা ২৭ অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ৬৭ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 2
    ধারা ২৮ অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ৬৮ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 3
    “শু্ল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করিতে হইবে, যাহা মূসক আরোপের ভিত্তিমূল্য হইবে” শব্দগুলি ও চিহ্ন “মূসকযোগ্য মূল্য নির্ধারণ করিতে হইবে” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০২২ (২০২২ সনের ১৩ নং আইন) এর ৬১ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ১ জুলাই ২০২২ তারিখ হইতে কার্যকর।
  • 4
    ধারা ৩১ অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ৬৯ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 5
    উপ-ধারা (২) অর্থ আইন, ২০২০ (২০২০ সনের ৯ নং আইন) এর ৫৮(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  • 6
    “২ (দুই)” সংখ্যা, বন্ধনী ও শব্দ “৩ (তিন)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে অর্থ অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ) এর ৪(ক) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৫ সনের ১ জুলাই হইতে কার্যকর।
  • 7
    “৭.৫ (সাত দশমিক পাঁচ)” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি “৫ (পাঁচ)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে অর্থ অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ) এর ৪(ক) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৫ সনের ১ জুলাই হইতে কার্যকর।
  • 8
    “উপ-ধারা (৩ক) এর ক্ষেত্র ব্যতীত,” শব্দগুলি, সংখ্যা, বন্ধনী ও চিহ্ন অর্থ অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ) এর ৪(খ) ধারাবলে সন্নিবেশিত যাহা ২০২৫ সনের ১ জুলাই হইতে কার্যকর।
  • 9
    “ছয়টি কর মেয়াদের” শব্দগুলি “চারটি কর মেয়াদের” শব্দগুলির পরিবর্তে অর্থ অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ) এর ৪(খ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৫ সনের ১ জুলাই হইতে কার্যকর।
  • 10
    উপ-ধারা (৩ক) অর্থ অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ) এর ৪(গ) ধারাবলে সন্নিবেশিত যাহা ২০২৫ সনের ১ জুলাই হইতে কার্যকর। “গ্রহণের” শব্দ “প্রদানের” শব্দের পরিবর্তে অর্থ অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ) এর ৪(ঘ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৫ সনের ১ জুলাই হইতে কার্যকর।
  • 11
    “গ্রহণের” শব্দ “প্রদানের” শব্দের পরিবর্তে অর্থ অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ) এর ৪(ঘ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৫ সনের ১ জুলাই হইতে কার্যকর।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs