প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
1[১০। (১) কোন ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করিয়া ১২ মাসের মধ্যে যে কোন সময়ে যদি তালিকাভুক্তি সীমা অতিক্রম করেন, কিন্তু নিবন্ধনসীমা অতিক্রম না করেন, তাহা হইলে তিনি উক্ত সীমা অতিক্রম করার অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে, নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে, টার্নওভার করদাতা হিসাবে তালিকাভুক্তির জন্য eVAT সিস্টেমে আবেদন দাখিল করিবেন।
(২) দাখিলকৃত আবেদনটি বিধি দ্বারা নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতি অনুযায়ী যথযথ থাকিলে eVAT সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে অনুমোদনপূর্বক উক্ত ব্যক্তিকে তালিকাভুক্ত করিবেন এবং তাৎক্ষণিকভাবে উক্ত ব্যক্তির অনুকূলে একটি তালিকাভুক্তি নম্বর সম্বলিত সনদপত্র সরবরাহ করিবেন।]