প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
1[২০। (১) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, প্রথম তফসিলে বর্ণিত অব্যাহতিপ্রাপ্ত সেবাসমূহ ব্যতীত বাংলাদেশে আমদানিকৃত সকল সেবা করযোগ্য সরবরাহ হিসেবে বিবেচিত হইবে এবং উক্ত সরবরাহের উপর প্রযোজ্য মূল্য সংযোজন করের হার হইবে শতকরা ১৫ (পনের) শতাংশ।
(২) আমদানিকৃত সেবা'র মূল্য হইবে ধারা ৩২ অনুযায়ী নির্ধারিত মূল্য যাহার উপর প্রদেয় মূল্য সংযোজন কর পরিশোধের দায়ভার সেবা গ্রহীতার উপর বর্তাইবে, যাহা উক্ত ব্যক্তির উৎপাদ কর হইবে।
(৩) কোন ব্যক্তি, বাংলাদেশের অভ্যন্তরে ও বাহিরে অর্থাৎ একাধিক স্থান হইতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করিলেঃ
(ক) উক্ত ব্যক্তি ভিন্ন ভিন্ন ব্যক্তি হিসাবে গণ্য হইবেন; এবং
(খ) দেশের অভ্যন্তরের ব্যক্তি দেশের বাহিরের ব্যক্তির নিকট হইতে করযোগ্য কোন সেবা গ্রহণ করিলে, উক্ত কার্যক্রমটি সেবা আমদানি কার্যক্রম হিসেবে বিবেচিত হইবে।
(৪) ব্যাংক বা অন্যকোন আর্থিক প্রতিষ্ঠান বা অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান, সেবা আমদানিকারকের অনুকূলে আমদানিকৃত সেবার আংশিক বা পূর্ণ মূল্য পরিশোধকালে উক্ত মূল্যের উপর প্রযোজ্য মূল্য সংযোজন কর, আমদানিকারকের সার্কেল কোড ও অর্থনৈতিক কোডের বিপরীতে সরকারি কোষাগারে ট্রেজারি চালানে জমা প্রদান করিবেন এবং উক্ত ট্রেজারি চালান এর একটি কপি সেবা আমদানিকারকে প্রদান করিবেন, যাহা আমদানিকারকের জন্য কর চালানপত্র হিসেবে বিবেচিত হইবে।
(৫) আমদানিকৃত সেবা কোন সেবা আমদানিকারকের উপকরণ হিসেবে বিবেচিত হইলে উপ-ধারা (৪) এ উল্লিখিত কর চালানপত্রের বিপরীতে আইনের ধারা ৪৬ এর বিধানাবলী পরিপালন সাপেক্ষে উপকরণ কর রেয়াত প্রাপ্য হইবে।]